1.কে অনুরোধ করতে পারবেন
Medhatori-এ যার অ্যাকাউন্ট আছে, তিনিই অনুরোধ করতে পারবেন: স্টুডেন্টরা, সন্তানের হয়ে বাবা-মা বা অভিভাবক, আর স্টাফ। আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে, কিছু ডিলিট করার আগে আমরা অ্যাকাউন্টের ফোন নম্বর বা ইমেইলে আপনার সাথে কনফার্ম করে নিই।
2.কীভাবে অনুরোধ করবেন
- নিচের ফর্ম: আপনার নাম আর অ্যাকাউন্টের ফোন নম্বর বা ইমেইল পাঠান।
- আপনার অ্যাকাউন্ট: লগইন করে সাপোর্ট থেকে আমাদের লিখুন।
- কন্টাক্ট পেজ: সেখান থেকে আমাদের মেসেজ পাঠান।
আমরা আপনার সাথে কনফার্ম করে অ্যাকাউন্ট ডিলিট করি, আর কাজ শেষ হলে জানিয়ে দিই।
3.কী কী ডিলিট হয়
- আপনার অ্যাকাউন্ট: লগইনের তথ্য, পাসওয়ার্ড আর যেসব ডিভাইস থেকে লগইন করেছেন।
- আপনার প্রোফাইল: নাম, ছবি, যোগাযোগের তথ্য আর অভিভাবকের তথ্য।
- আপনার পড়াশোনা: যেসব কোর্সে ভর্তি হয়েছেন, আপনার প্রোগ্রেস, পরীক্ষার উত্তর ও রেজাল্ট, অ্যাটেনডেন্স আর সার্টিফিকেট।
- আপনার লেখা: মেসেজ, প্রশ্ন আর ডিসকাশনের পোস্ট।
- আপনার সেটিংস: পছন্দগুলো আর নোটিফিকেশন।
4.কী রাখা হয়, আর কেন
- পেমেন্টের রেকর্ড: Medhatori-কে টাকা দিয়ে থাকলে ইনভয়েস আর রসিদ হিসাব ও ট্যাক্সের জন্য আইন যতদিন রাখতে বলে ততদিন রাখা হয়, তারপর ডিলিট হয়। এতে থাকে নাম, টাকার পরিমাণ আর তারিখ, আপনার পড়াশোনার কিছু না।
- পরিসংখ্যান: মোট সংখ্যা আর গড়, যা দিয়ে আপনাকে আর চেনা যায় না, যেমন কতজন একটা পরীক্ষায় পাস করেছে।
- সিকিউরিটি লগ আর ব্যাকআপ: অ্যাকাউন্ট সুরক্ষা আর সমস্যা হলে ডেটা ফেরাতে সর্বোচ্চ 90 দিন রাখা হয়, তারপর ডিলিট হয়।
5.কতদিন লাগে
অনুরোধ পাওয়ার 7 দিনের মধ্যে আমরা কনফার্ম করি, আর কনফার্মের পর 30 দিনের মধ্যে ডিলিট শেষ করি। ডিলিট হওয়া অ্যাকাউন্ট আর ফেরত আনা যায় না: আবার Medhatori-এ পড়তে চাইলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।
6.শুধু কিছু তথ্য ডিলিট করতে চাইলে
অ্যাকাউন্ট রেখে শুধু কিছু তথ্যও ডিলিট করাতে পারেন, যেমন আপনার ছবি, একটা ফোন নম্বর, আপনার মেসেজ বা অভিভাবকের তথ্য। ফর্মের নোটে লিখে দিন কী ডিলিট করতে চান। প্রোফাইলের বেশিরভাগ তথ্য আপনি নিজেও বদলাতে বা মুছতে পারেন।
7.যোগাযোগ
তথ্য ডিলিট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কন্টাক্ট পেজ থেকে Medhatori-কে জানান।
অ্যাকাউন্ট ডিলিটের অনুরোধ পাঠান
অ্যাকাউন্টের ফোন নম্বর বা ইমেইল দিন। কিছু ডিলিট করার আগে আমরা আপনার সাথে কনফার্ম করে নেব।